সর্বশেষ সংবাদ :

এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি

স্পোর্টাস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চ মানেই লিওনেল মেসির জাদুকরী রূপকথা। তবে ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই যা করলেন এই ফুটবল জাদুকর, তা ফুটবল ইতিহাসের সব হিসাব-নিকাশ নতুন করে লিখতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আজ বুধবার সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর শিরোপা ধরে রাখার এই মিশনে নেমেই অতিমানবীয় এক হ্যাটট্রিকে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন মেসি।
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচের ঐতিহাসিক রাতটিকে আলজেরিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে রাঙালেন এলএমটেন। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে বল জালে পাঠিয়ে একই ম্যাচে রেকর্ড বইয়ের ৮টি পাতা নিজের নামে করে নিলেন তিনি।


প্রকাশিত: June 18, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ