রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে আম কুড়াতে নিয়ে গিয়ে ১৬ বছরের শিশু বলাৎকারের আভিযোগে মিরাজ আলী (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। মিরাজ আলী ঐ গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিরাজ আলী ১০ জুন সন্ধা সাড়ে ৬টার দিকে বলৎকারের শিকার শিশুটিকে নিয়ে পার্শ্ববর্তি জয়রামপুরগ্রামের শামসের আলীর আমবাগানে আম কুড়ানোর জন্য ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলৎকার করে।
এঘটনায় ভক্তুভোগী শিশুর পিতা বাদী হয়ে লালপুর থানায় নারী শিশু নির্যাতন ও দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটির প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্ত এসআই শহিদুল ইসলাম তাকে আটক করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেন।