শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে সিতো-রিউ আভ্যন্তরিন কারাতে-দো কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হলরুমে কিং কুইন জিম এন্ড কারাতে একাডেমির আয়োজনে এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী কারাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের দক্ষতা প্রদর্শন করেন।
এ সময় আমন্ত্রিত অতিথি জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রতিযোগিতা শেষে উত্তীর্ণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জয়পুরহাট কিং কুইন জিম এন্ড কারাতে একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান এবং প্রতিযোগিতা পরিচালনা করেন, জাতীয় কারাতে কোচ ও রেফারি রফিকুল আহম্মেদ হৃদয়।
বক্তারা বলেন, কারাতে শুধু আত্নরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও মার্শাল আর্টসের চর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।