শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী পবা উপজেলায় ব্র্যাক এলাকা অফিসে ১৩ জুন, ২০২৬ ইং শনিবার ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে গাভী পালন, লাভজনক দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও কৃত্রিম প্রজনন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পবা উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন ডাঃ মোঃ মহরম হোসেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর পবা, রাজশাহী। ব্র্যাকের পক্ষে খামারিদের উদ্দেশ্যে শিক্ষামূলক আলোচনা করেন ডাঃ মোঃ আল হেলাল হোসেন মন্ডল, ডাঃ মোঃ সাকিব হোসেন ও মোঃ এনামুল হক।
উক্ত প্রশিক্ষণে লাভজনক আদর্শ খামার গঠন, কৃত্রিম প্রজনন, সুষম খাদ্য, গাভী ও বাছুরের যত্ন, সময় মত বিভিন্ন রোগের টিকা প্রদান, রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবনে নাশক ব্যবহার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে খামারীদের পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়। অংশগ্রহণকারী খামারিগন ব্র্যাকের প্রশিক্ষণ পেয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
লিটন/শামি