সর্বশেষ সংবাদ :

উন্নয়ন কাজে দুর্নীতি করলে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রীর

লালপুর প্রতিনিধি: উন্নয়ন কাজে দুর্নীতি করলে সরাসরি গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, এবারের বাজেটে জনগণের জীবনমান উন্নয়নে যে পরিমান বরাদ্দ দেওয়া হয়েছে তা সরকার থেকে সঠিকভাবে জনগণ পর্যন্ত পৌঁছলে প্রতিটি ঘর আলোকিত হবে। সকলের কর্মসংস্থান হবে কেউ বেকার থাকবে না।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এলাকার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট নির্মাণসহ প্রচুর উন্নয়ন কাজ হবে এখানে কেউ কোন প্রকার দুর্নীতি করলে সাথে সাথে তাকে এ্যারেস্ট করুন। আমার দলের লোক হলেও তাকে ছাড় দেবেন না। সরকারী অর্থ তছরুপ করার অধিকার কারো নেই। তিনি উন্নয়ন কাজের নজরদারিতে প্রশাসনিক টিমকে সহযোগিতার জন্য দলের নেতাদের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠনের কথাও বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শুক্রবার দুপুরে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তানে দু:স্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, চাউল, হুইল চেয়ার বিতরণ এবং স্টার্টাআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা কর্মসূচিতে অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শির্ক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু প্রমুখ।


প্রকাশিত: জুন ১৩, ২০২৬ | সময়: ৪:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ