সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে যুবদল নেতার মায়ের দাফন সম্পন্ন

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১০টায় আত্রাই মহিলা কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যুবদল নেতার মা আনোয়ারা বেগম (৭০) বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাকে কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে যুবদল নেতার মায়ের ইন্তেকালে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আত্রাই থানা প্রেসক্লাবের সদস্যরা।


প্রকাশিত: May 23, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ