সর্বশেষ সংবাদ :

আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ ঈশ্বরদী যুবদলের নেতা গ্রেপ্তার

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর থেকে পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০) সহ ৪ জনকে ১টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ডগুলি ও ২টি লোহার তৈরী কালো রং এর ম্যাগাজিন সহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৯ মে রাতে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুম সঙ্গীয় ফোর্স সহ নিয়ে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে সড়কে ঠহল দিচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করে মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), সামিউল ইসলাম (৪৬), কাজল (৪০) এবং মনিরুজ্জামানকে (৩৯) আটক করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।
মাহমুদ হাসান ওরফে সোনামনি ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক বলে জানাগেছে অন্যরা তার সহযোগী বলে জানাগেছে। আটকৃত মনিরুজ্জামানের বাড়ি লালপুর উপজেলার গৌরীপুরে অন্যরা ঈশ্বরদী উপজেলার।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


প্রকাশিত: May 20, 2026 | সময়: 5:21 am | সুমন শেখ

আরও খবর