সর্বশেষ সংবাদ :

রাবিতে নারী উদ্যোক্তা মেলা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও ছাত্রী হল সংসদসমূহ শহীদ মিনার চত্বরে এই মেলার আয়োজন করে। এদিন বেলা ১২টায় মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।
উদ্বোধনের পর উপ-উপাচার্য (প্রশাসন) মেলার স্টলসমূহ পরিদর্শন ও উপস্থিত উদ্যোক্তাদের সাথে কথা বলেন। তিনি এধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। সেখানে অন্যদের মধ্যে রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ রাকসু ও হল ছাত্রী সংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় নারী উদ্যোক্তাদের ৪২টি প্রতিষ্ঠান অংশ নেয়।


প্রকাশিত: May 15, 2026 | সময়: 4:27 am | সুমন শেখ