সর্বশেষ সংবাদ :

উদ্বোধন হলো নতুন বাজাজ পালসার সিঙ্গেল সিট মোটরসাইকেল

সানশাইন ডেস্ক: বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোর্টরস লিমিটেড স্পোর্টস মোটরসাইকেল সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন বাজাজ পালসার এন ১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেল। চট্টগ্রামের সিআরবিস্থ হোটেল তাসপিয়া গার্ডেনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের ডিএজিএম সাফাকাত হোসেন চৌধুরী, ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ মো. মজিবুর রহমান ভূঁইয়া, জোনাল সার্ভিস ম্যানেজার রঞ্জন নাথসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন ডিলার, বাইকার গ্রুপ, বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্য, গ্রাহক ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে মো. মজিবুর রহমান ভূঁইয়া বলেন, নতুন বাজাজ পালসার এন ১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেলটি আধুনিক ডিজাইন, উন্নত পারফরম্যান্স এবং রাইডিং কমফোর্টের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এটি তরুণ প্রজন্মের রাইডারদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, নতুন মডেলটিতে এমন কিছু আধুনিক ফিচার সংযোজন করা হয়েছে যা দেশের স্পোর্টস বাইক সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথি ও বাইকারদের জন্য নতুন মোটরসাইকেলটির টেস্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়। এতে অংশ নিয়ে উপস্থিত রাইডাররা বাইকটির পারফরম্যান্স ও ডিজাইনের প্রশংসা করেন।


প্রকাশিত: May 12, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ