, , ।
স্টাফ রিপোর্টার: পবায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সংদস্য এ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওহাটা পৌরসভার পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
পৌর হলরুমে পৌর প্রশাসক ও পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে সংবর্ধনা বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পবা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মকবুল হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, সহকারি প্রকৌশলী আব্দুর রউফ, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর রহমান, হিসাব রক্ষক নাসির উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।