সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে নদী ভাঙন এলাকা পরিদর্শনে মুজিবুর রহমান এমপি

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাডতে পদ্মা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি । মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত তিনি গোদাগাড়ী উপজেলা পৌরসভার ৬ ,৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সারেংপুর ও সুলতানগঞ্জ এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকায় গিয়ে ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং ভাঙনের শিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি ভুক্তভোগী মানুষের দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী সব সময় রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সংসদ সদস্য আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে নদী শাসন ও প্রতিরোধমূলক কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। এর ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম তিনি বলেন, চলিত আর্থ বছরে এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) অর্থসহায়তায় নদী ভাঙ্গন রোধ ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের কাজ জোরদার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবাইদুল্লাহ , চর আষাড়িয়াদহ ইউনিয়ন সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক রাফিকুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। ভাঙন রোধে সরকারের পক্ষ থেকে দ্রæত ও স্থায়ী সহযোগিতা কামনা করেছেন চর আষাড়িয়াদহ ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকার মানুষ।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: May 5, 2026 | সময়: 8:05 pm | Daily Sunshine

আরও খবর