সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ১৫ হাজার যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাতে জেলার সদর উপজেলার নতুনহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জয়পুরহাট পৌরসভার নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে ফাঁকা স্থানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য পড়ে রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে র‌্যাব-৫, সিপিসি-৩-কে জানানো হলে যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত দল এলাকায় চিরুনি অভিযান চালায়। অভিযানে সোমবার ভোর ৪টার দিকে ৫১টি কার্টুনে থাকা মোট ১৫ হাজার ৬৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৫ বস্তায় থাকা ৭ হাজার ২০০ পিস জর্দা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯৫) করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


প্রকাশিত: May 5, 2026 | সময়: 5:27 am | সুমন শেখ

আরও খবর