সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মহাদেবপুর প্রতিনিধি :
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টার সময় একটি শোভাযাত্রা উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, প্রাথমিক শিক্ষা অফিসার ইতি আরা , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা , মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী প্রমূখ।

 

উল্লেখ্য যে ,বক্তারা শিশুদের ফাস্টফুড , জুস ও সস থেকে বিরত রাখা সহ বিদেশি ফলের প্রতি না ঝুঁকে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো ,শাকসবজি বেশি বেশি করে খাওয়ার অভ্যাস গড়ে তোলা, গরু ও খাসির গোস্ত পরিহার করে মুরগি বা পাখি জাতীয় প্রাণীর গোশত খাওয়া সহ বিভিন্ন পুষ্টি গুণ সম্পন্ন খাবার খাওয়া এবং সকল পর্যায়ের মানুষকে কায়িক পরিশ্রমে অভ্যস্ত হওয়ার প্রতি গুরুত্ব দেন।

লিয়াকত/শামি


প্রকাশিত: April 23, 2026 | সময়: 6:03 pm | Daily Sunshine