নওগাঁয় আইন শৃঙ্খলা কমিটির সভা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় জেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় কর্মকর্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসব মূখর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি এবং নজরদারী বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা বক্তব্য প্রদান করেন।


প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬ | সময়: ৩:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ