সর্বশেষ সংবাদ :

গোয়াল ঘর থেকে ১১০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গোয়াল ঘরে গোপনে মজুদ করা ১১০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত উপজেলার নদজোয়াড়ী গ্রামের আব্দুর রশিদকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নদজোয়াড়ী এলাকায় অভিযান চালিয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস এসব তেল জব্দ ও জরিমানা করেন।
অপরদিকে, মঙ্গলবার দুপুরে উপজেলার মদিনা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন বাইক চালানোর অপরাধে দু’জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


প্রকাশিত: April 8, 2026 | সময়: 3:13 am | সুমন শেখ

আরও খবর