সর্বশেষ সংবাদ :

কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় কৃষকদের জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আল এমরান খান।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে জ্বালানি তেল সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান জানান, নলডাঙ্গা উপজেলা বিলহালতি অধ্যুষিত অঞ্চল। এই এলাকায় ধান সহ নানা রকম ফসল উৎপাদনে সেচ-কার্যে ও পরিবহনে প্রচুর জ্বালানি তেল প্রয়োজন। সরকারি ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মানুষ সচেতন হলে তেল সংকট হবে না। নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্প প্রপান ফিলিং স্টেশনে জ্বালানি তেল আসলে একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে আনলোড ও সঠিকভাবে বিতরণ করা হবে। দেশের প্রয়োজনে এই পরিস্থিতিতে তিনি সকলকে অপচয় না করে বিশেষ প্রয়োজনে জ্বালানি তেল ব্যবহার করার পরামর্শ দেন।

 

অপরদিকে নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্প প্রপান ফিলিং স্টেশন গত বৃহস্পতিবার থেকে সোমবার সারাদিন পর্যন্ত বন্ধ রয়েছে। কৃষক ও পরিবহন চালকরা তাদের প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহ করতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। সাধারণ মানুষ জ্বালানি তেল সঠিক ভাবে পাওয়ার আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এম জহুরুল ইসলাম/শামি
তাং ৩০ মার্চ ২০২৬।


প্রকাশিত: March 30, 2026 | সময়: 4:28 pm | Daily Sunshine