, , ।
আলামিন খান,জাবি প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯ টা ৩০ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুলের ডালা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ” স্বাধীনতার ৫৬ বছরে পদার্পন করেছে বাংলাদেশ। জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার ৫৬ বছর পরও নিরাপদ নয় আমাদের প্রিয় জন্মভূমি। আমরা প্রত্যাশা করি আমাদের বাংলাদেশ নিরাপদ থাকবে। বাংলাদেশের মানুষ যেনো তাদের নাগরিক সুবিধা পায়,তারা যেনো বাগরিক হিসেবে মূল্যায়িত হয় ও নিরাপদভাবে থাকতে পারে।
তিনি আরো বলেন, গত ৮ দিনে ঈদকে কেন্দ্র করে সড়ক, নৌ ও রেলপথে প্রায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। গতকালের ফেরিঘাটের দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী রাইয়ানের প্রাণহানি ঘটে। আমরা এই স্বাধীনতা দিবসে প্রত্যাশা করি যেনো আর কোনো মায়ের বুক খালি না হয়। রাষ্ট্রকে, সরকারকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সড়ক, পানি ও রেলপথের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ করে তুলতে হবে। প্রত্যকটি দূর্ঘটনার তদন্ত করতে হবে এবং এর সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে হবে।”
সানশাইন /শামি