সর্বশেষ সংবাদ :

সড়কে শৃঙ্খলা ফেরাতে পুঠিয়ার এসিল্যান্ডের অভিযান

ইমাম হোসেন, সানশাইন:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সড়কের শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে প্রতিনিয়ত সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ও সড়কে শৃংখলা ফেরাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিটবিহীন ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারি ভূমি কমিশনার শিবুদাস জানান, মহাসড়কে শৃংখলা ফেরাতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য যে, পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে নানান রকম অভিযান পরিচালনা করা হচ্ছে। ন্যায্য দামে তেল বিক্রি, মার্কেটে নৈরাজ্য প্রতিরোধে, ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে, বিভিন্ন রকমের ভেজাল জিনিস উৎপাদনের বিরুদ্ধে, এছাড়াও দুর্ঘটনা রোধে সড়ক-মহাসড়কে করা হচ্ছে অভিযান পরিচালনা। কোথাও কোনো ব্যত্যয় দেখলে সেখানেও করা হচ্ছে জরিমানা। তার এমন কর্মকান্ডে ইতিমধ্যেই পুঠিয়া উপজেলাবাসির নিকট প্রশংসিত হচ্ছেন। অপরদিকে সাধারণ মানুষরা চাচ্ছেন এই ধরনের অভিযান অব্যাহত থাকুক।

সানশাইন /শামি


প্রকাশিত: মার্চ ২০, ২০২৬ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর