বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের এস এম মতিউর রহমানের নিরীহ পরিবারকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চকবিরহী মোড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংবাদে উল্লেখিত ভুট্টো এবং আবুল কালাম।
আয়োজিত সংবাদ সম্মেনে বক্তারা বলেন মতিউর রহমান একজন বর্নাঢ্য পরিবারের মানুষ এবং তাঁর ছোট ভাই মশিউর রহমান একজন মেরিন ইঞ্জিনিয়ার। মশিউর দীর্ঘদিন ধরে প্রবাসযাপন করছেন। একটি স্বার্থন্নেসী মহল তাাঁদের কাছে চাঁদা দাবী করে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট পরিবারের সামাজিক সুনাম নষ্ট করতে বিভিন্ন গণমাধ্যমে এধরণের উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। তাঁদের মানব পাচারকারি সাজিয়ে ভুট্টো এবং আবুল কালামের ভুয়া বক্তব্য জুড়ে দিয়েছেন। গণমাধ্যমে প্রচারিত সংবাটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
বক্তারা আরো বলেন, এসএম মতিউর রহমানের পরিবার দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে এলাকায় বসবাস করেছেন। তিনি একজন চাকরিজীবি এবং রাজনিতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে তাদের বিরুদ্ধে এধরণের অপপ্রচার চালাচ্ছেন। তিনি ইতোপুর্বে জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করেছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। একটি কুচক্রি মহল পরিকল্পিত ভাবে তাঁর বিরুদ্ধে এধরণের অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ প্রচারের আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, সেকেন্দার আলী, সহকারি শিক্ষক আশরাফুল ইসলামম, আবুল কালাম আজাদের বড় ভাই একরামুল হক প্রমুখ।