বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় জেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি এবং নজরদারী বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।