বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ আবু সাইদ চাঁদ বলেছেন, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আগেও যেমন আমি আপনাদের কারো ভাই, কারো সন্তান ছিলাম। এমপি হয়েও আমি নিজেকে আপনাদের কাতারে রাখতে চাই। আপনারা আমার কাছে যে কোন কাজে আসবেন কোন বাধা বিপত্তি ছাড়া। রোববার চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী ও মুসল্লীদের সঙ্গে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পুর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাঁদ বলেন, জামায়াতে ইসলামী ইসলামের নাম ভেঙ্গে ইসলামকে নিয়ে চরম মিথ্যাচার করছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে জনগনের সঙ্গে প্রতারণা করছে। তাই এদের ব্যাপারে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির চেয়ারম্যান জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জনতার প্রধানমন্ত্রী। তিনি মুখে যা বলেন, কাজে তা প্রমান করবেন।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর মোজাফ্ফর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।