সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারী-২০২৬) দুপুরে নলডাঙ্গা পৌরসভার হাটে এই অভিযান পরিচালনা করেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। অভিযানে মুদি দোকানদার ইদ্রিস আলীকে খেজুরের দাম অতিরিক্ত রাখায় ৫০০ টাকা,এক লেবু বিক্রেতাকে ১০০ টাকা ও আশিদুল মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশ বিক্রি করার অপরাধে ২০০০ টাকা মোট দুই হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আল এমরান খান, নলডাঙ্গার সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম প্রমূখ।

এম জহুরুল /শামি


প্রকাশিত: February 22, 2026 | সময়: 10:08 am | Daily Sunshine