সর্বশেষ সংবাদ :

মন্ত্রিসভায় ডাক পেলেন মিজানুর রহমান মিনু

স্টাফ রিপোর্টার : অবশেষে রাজশাহী নগরবাসীর স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপির মন্ত্রিসভায় ডাক পেয়েছেন রাজশাহী সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য ও মেয়র মিজানুর রহমান মিনু। 

তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বিস্তারিত পরে জানানো হবে…..

সানশাইন /শামি


প্রকাশিত: February 17, 2026 | সময়: 3:25 pm | Daily Sunshine