সর্বশেষ সংবাদ :

নওগাঁ-২ আসনে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট-পত্নীতলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী হয়েছে। ধামইরহাট উপজেলার ৫৩টি ভোট কেন্দ্রের সকল কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ৮০৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খান পেয়েছেন ৫৪ হাজার ৫৭৩ ভোট। আর ৫৩টি কেন্দ্রে কোন এজেন্ট খুজে না পাওয়া গেলেও ঈগল প্রতিক নিয়ে এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট।

অপরদিকে পত্নীতলা উপজেলার ৭১টি ভোট কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতিক নিয়ে সামসুজ্জোহা খান পেয়েছেন ৭৯ হাজার ৪২১ ভোট, পক্ষান্তরে দাড়িপাল্লা প্রতিক নিয়ে জামায়াতের ইঞ্জিনিয়ার এনামুল হক পেয়েছেন ৭৪ হাজার ৬৪২ ভোট। পত্নীতলায় ছোট ব্যবধানে জিতলেও ধামইরহাটের বড় ভোটের ব্যবধান ধানের শীষকে হারিয়ে দেয় জামায়াতের দাড়িপাল্লা। এছাড়াও পোষ্টাল ব্যালটের ভোটও যোগ  হয়েছে।

আবু মুসা/শামি

 


প্রকাশিত: February 14, 2026 | সময়: 9:24 pm | Daily Sunshine

আরও খবর