, , ।
ববি প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও ইনকিলাব মঞ্চের কর্মীদের পুলিশের গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনক্লাব মঞ্চ।
শুক্রবার মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী নাজমুল ঢালি ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার আজ ৫৪ দিন পার হয়ে গেলেও এই অন্তর্বর্তী সরকার কোনো বিচার করতে পারেনি। হাদি ভাইয়ের স্ত্রীকে আজ বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিন্তু সরকারের বাহিনী তাদের ওপর গুলি চালিয়েছে। আমরা মনে করিয়ে দিতে চাই, আমরাই শেখ হাসিনাকে বিদায় করেছি।”
ইনকিলাব মঞ্চ, ববি শাখার আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, “৫৪ দিন অতিবাহিত হওয়ার পরও হাদি ভাই হত্যার বিচার না পেয়ে আমরা রাজপথে নেমেছি। সেখানে আমাদের ববি শাখার মুখ্য সচিব ইফতেখার সায়েমও আহত হয়েছেন। একটি শান্তিপূর্ণ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে গুলি চালাতে পারে? আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রয়োজন হলে আমরা আবারও রাজপথে কঠোর আন্দোলনে নামব।”
তপু/শামি