বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে ব্যাপক প্রচার প্রচারনা কার্যক্রম চালাচ্ছেন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। এরই ধারাবাহিকতায় ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যা রাতে শহরের স্টেডিয়াম মাঠ থেকে মিছিলটি বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন। ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহবায়ক এমএ ওয়াহাব, শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাধারণ স¤পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ স¤পাদক জাহেদা কামাল প্রমুখ।