, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ইলিয়াস আলী ও তার লোকজন ফিল্মিস্টাইলে বাড়িতে ঢোকে নারীসহ চারজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের মাঝিগ্রামে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এ্যাম্বুলেন্সসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।
আহতরা হলেন, আইনুল হক (৪৮), তার স্ত্রী মর্জিনা বিবি (৪২), ছেলে মহসিন আলী (২৪) ও ছোট ছেলে সাদেকুল ইসলাম (১৯)।
এলাকার লোকজন জানান, দীর্ঘদিন থেকে ইলিয়াস আলী তার লোকজন নিয়ে আইনুল হকের বাবা আক্কাছ ্আলীর জমি জবর দখলের মাধ্যমে ভোগদখল করে আসছিল। জমিটির কাগজপত্র ঠিকঠাক করে নিজের আ্য়াত্বে নেয়ার চেষ্টা করছে। বিষয়টি জানতে পেরে ইলিয়াস আলী গত মঙ্গলবার বিকেল সাড়ে ৬ টার দিকে তার লোকজন নিয়ে আইনুল হকের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র ঢোকে পড়ে এবং বাড়ির লোকজনকে মারপিট শুরু করে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদের উপর ক্ষিপ্ত হয়।
এক পর্যায়ে স্থানীয় লোকজন সেখান থেকে সরে যায় এবং ঘটনাটি ৯৯৯ নম্বরে মুঠোফোনে জানিয়ে দেয়। ৯৯৯ নম্বরের ফোন পেয়ে আহতদের বহনের জন্য এ্যাম্বেুলেন্সসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনাটি জানার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।