সর্বশেষ সংবাদ :

নির্বাচনী কার্যালয়ে কর্মীদের সাথে বিএনপি নেতা মুকুলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার,বাঘা :

আর মাত্র ৮ দিন পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বাঘা পৌর সভার ৭ নম্বর ও বাজুবাঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মোকলেসুর রহমান মুকুল এ সমায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী ৬ চারঘাট-বাঘায় বিএনপির দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে দুই ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী সভায় গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মোকলেসুর রহমান মুকুল। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকায় উন্নয়ন পেতে হলে ধানের শীষে ভোট দেয়ার কোন বিকল্প নাই। তিনি বাঘা উপজেলাকে একটি মডেল উপজেলা বানানো সহ প্রার্থীর পক্ষে জনসাধারনের নিরাপত্তা এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের সরকারী নানা সহায়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

মোকলেসুর রহমান বলেন, ধানের শীষ শান্তির অগ্রদুত খালেদা জিয়ার মার্কা।ধানের শীষ হবে তারেক রহমানের উন্নয়নের মার্কা , ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার মার্কা। তিনি বলেন, ২০০৮ সালের পূর্বে রাজশাহীর মাটি ছিলো বিএনপির ঘাটি। আমরা যে কোন কারনে এটি হারিয়ে ছিলাম। এবার পুনরুদ্ধার করতে চাই। এ জন্য আপনরা কেউ বসে থাকবেন না।

মুকুল বলেন, এবার যারা ভোট করছেন, তাদের মধ্যে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম। তারা বিগত সময়ে নারী নেতৃত্ব হারাম উল্লেখ করেছিলো। অথচ এখন মাঠ পর্যায় মানুষের বাড়ি-বাড়ি নারী কর্মীদের ভোট চাইতে নামিয়েছেন। অনেকেই বলছেন, এবার নারীদের ভোট তারা বেশি পাবে। তবে সামনে যে ক’দিন সময় রয়েছে আমার বিশ্বাস, আমাদের মেয়েরাও যদি মাঠে নামে তবে সেটি পুরণ করা সম্ভব । কারণ তারা যে ধর্ম নিয়ে রাজনীতি করে এটি দেশের মানুষ অবগত।

এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে বাঘা পৌর সভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী ও বাজুবাঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি জাম্বার হোসেন , বিএনপি নেতা আসমান আলী ও আনিসুর রহমান সহ আরো অনেকে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: February 3, 2026 | সময়: 7:58 pm | Daily Sunshine

আরও খবর