সর্বশেষ সংবাদ :

বাঘায় আবু সাঈদ চাঁদের মিছিলে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ,বাঘা :

রাজশাহীর বাঘায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে দুটি ওয়ার্ড এর উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা ও একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। লোকজন বলছেন, এবারের প্রচার মিছিলে গণমানুষের ঢল নেমেছিল। ধানের শীষ মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষের প্রচার মিছিলে এই ঢল দেখে হতবাক হন সাধারণ মানুষ। উপজেলার নারায়নপুর থেকে শুরু করে দলীয় নেতা-কর্মীরা প্রধান-প্রধান রাস্তা সহ বিভিন্ন পাড়া মহল্লায় তারা এই মিছিল করেন।

 

 

 

দলীয় সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে নারায়পুর ক্লাব মাঠে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোকজনের দাবি, রাজশাহী ৬- চারঘাট-বাঘা আসনে ধানের শীষ, দাড়ি-পাল্লা, লাঙ্গল ও হাতপাখা নিয়ে চারজন প্রার্থী মাইকিং এর মাধ্যমে প্রচার- প্রচারনা চালালেও এখন পর্যন্ত গণসংযোগ এবং মিছিল-মিটিং এ দেখা গেছে কেবল ধানের শীষ ও দাড়ি-পাল্লা’র দুই প্রার্থীকে বেশি।

এদিক থেকে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ। তার পক্ষে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে প্রায় প্রতিদিনই গণসংযোগ ও মিছিল মিটিং লক্ষ্য করা যাচ্ছে।

বাঘা বিএনপি সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার চারঘাট এলাকার বিভিন্ন গ্রাম এবং পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ। এদিক থেকে বসে নেই বাঘা উপজেলার দলীয় কর্মীরা । তাঁরাও নিজ-নিজ ওয়ার্ড ভিত্তিক মানুষের বাড়ি-বাড়ি গিয়ে দলীয় প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। এতে আশানুরুপ সাড়া পেয়েছেন বলে জানান প্রচারের সাথে সম্পৃক্তরা।

তবে বিকেলে নারায়পুর বাজার থেকে শুরু হওয়া বিএনপি ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মী ও সহযোগী সংগঠন সমুহের সমান্বয়ে সমাবেশ ও মিছিল দেখে অনেকটা চমকে গেছেন অত্র এলাকার মানুষ। এর কারণ হিসাবে লোকজন জানান, এই দলটির মধ্যে দলীয় মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে অনেকটা বিভাজন ছিলো। যার অবসান ঘটেছে। এ কারনে জয়ের স্বপ্ন দেখছেন তারা।

আয়োজিত আলোচনা সভা ও মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদের ভাই আজিজুল বারি মুক্তা, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ও মানবধিকার বিষয়ক সম্পাদক হোসেন শাহিদ শামসুজোহা, রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিম সরকার এ ছাড়াও তিন নং ওয়ার্ড সভাপতি জহুরুল হক টনিক, চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম সর্দার সহ দুই ওয়ার্ডের সকল পদধারী নেতা কর্মীরা ও সমর্থকগণ।

এদিকে একেবারে বসে নেই জামায়াতের প্রর্থী অধ্যক্ষ নাজমুল হক। তাঁর পক্ষে এবার প্রচারনায় এগিয়ে নারী ভোটারগণ। অনেকের ধারণা,বিগত সময়ের চেয়ে এবার জামায়াতের প্রার্থীরা নারী কর্মীদের ভোটে এগিয়ে যাবেন। তবে জয়ের মালা কোন-অসনে কে পরবেন তা সম্পুর্ণ নির্ভর করছে প্রার্থীদের নীতি-আদর্শ, আত্নত্যাগ , প্রতিশ্রুতি এবং ভাগ্যের উপর।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬ | সময়: ৮:৫০ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর