সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী-২০২৬) বিকেলে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ ও মননশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

নলডাঙ্গাা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এম জহুরুল ইসলাম /শাহজাদা


প্রকাশিত: January 8, 2026 | সময়: 10:53 pm | Daily Sunshine

আরও খবর