সর্বশেষ সংবাদ :

বাঘায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নুরুজ্জামান,বাঘা :

সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার মানেই পুলিশের সাফল্য । বাঘা থানার নবাগত অফিসার ইনচার্জ সেরাজুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পাবনার ঈশ্বরদী থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সবুজ ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন । বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।

 

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, আসামী মোঃ সবুজ ইসলাম (৩০)পিতা মোঃ আজিবর রহমান, গ্রাম হরিরামপুর (দার পাড়া) থানা বাঘা, জেলা রাজশাহী ছয় মাসের সাজা ওয়ারেন্ট-সহ চুরি মামলায় ওয়ারেন্ট নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সর্বশেষ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার নবাগত অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে ঈশ্বরদী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন ।

বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, সম্মানিত রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান স্যারের দিক নির্দেশনায় বাঘা থানার অফিসার ইনচার্জ আমি নিজে-সহ থানার উপ-পরিদর্শক এসআই নূর মোহাম্মদ ও জামাল উদ্দিন-সহ একটি চৌকস পুলিশ টিম ইংরেজি ৩১/১২/২০২৫ তারিখ রাতে পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা হতে দীর্ঘদিনের পলাতক ও আত্মগোপনে থাকা ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী ও চুরি মামলার পলাতক আসামী মোঃ সবুজ ইসলাম (৩০)কে গ্রেফতার করতে সক্ষম হয় ।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় পুলিশ স্কট এর মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আবেগ আপ্লুত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুটি মামলার বাদী।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: January 1, 2026 | সময়: 6:57 pm | Daily Sunshine