, , ।
রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :
নওগাঁর বদলগাছীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রানা হামিদ/শামি