, , ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মো: সেরাজুল হক । তাঁর চাওয়া দেশের মানুষের কল্যাণে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাওয়া। এ জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে সকল পেশাজীবী সম্মানিত নাগরিকবৃন্দের কাছে তথ্য প্রদান-সহ সার্বিক সহযোহিতা চেয়েছেন। ওসির এই চাওয়াকে ইতিবাচক হিসাবে মন্তব্য করেছেন বাঘার সুশীল সমাজ।
স্থানীয় লোকজন জানান, দেশের যে কোন থানায় নতুন অফিসার ইনচার্জ(ওসি) যোগদান করলে সাধারণত অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি ও সাজাপ্রাপ্তদের ধরতে বিশেষ অভিযান পরিচালিত হয়, এর ফলে অপরাধ চক্র স্তব্ধ হয়ে যায় এবং স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়। নতুন ওসি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ বা সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের প্রতিশ্রুতি দেন, যা অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং তাদের কার্যক্রম সীমিত করে দেয়। এমনটি লক্ষ্য করা গেছে বাঘা সীমান্ত এলাকায়।
সরেজমিন বাঘা সীমান্ত এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বাঘা থানায় (৭ডিসেম্বর)নতুন ওসি যোগদানের পর এ অঞ্চলে যারা মাদক চোরাচালান, বিকাশ হ্যাকার, চুরি, ডাকাতি ও ছিনতাই-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত, তারা হটাৎ করে থমকে গেছে। অনেকেই মন্তব্য করেছেন, অপরাধিরা আপাততো গা ঢাঁকা দিয়েছেন। তবে পরিস্থিতি বুঝে তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠবেন। লোকজনের দাবি, বাঘা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে অপরাধের অন্তনাই। আমরা আশাবাদী নতুন অফিসার ইনচার্জ খুব শির্ঘ্রই নতুন চমক দেখাবেন।
এদিকে থানায় যোগদানকৃত নতুন অফিসার ইনচার্জ (ওসি)সেরাজুল হক তার ফেসবুক পেইজে লিখেছেন, বাঘা থানার সম্মানিত নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সেরাজুল হক ৭/১২/২০২৫ খ্রি: আপনাদের বাঘা থানা রাজশাহীতে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি।তিনি আমাকে শারীরিক ভাবে সুস্থ রেখে দেশমাতৃকার সেবায় দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন।
তিনি আরো লিখেছেন, আমি আমার পেশা দারিত্বের জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। অন্যায়ের সাথে আমার কোন আপোষ নেই। যাতে করে অত্র থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় এবং অপরাধ কমে আসে সেই লক্ষ্যে আমি সচেষ্ট। এ জন্য তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা প্রত্যেক সু-নাগরিকের দায়িত্ব। আমি আশাবাদি, অত্র এলাকার সকল পেশাজীবি সম্মানিত নাগরিকবৃন্দ আমাকে সার্বিক ভাবে সহায়তা করবেন। তাহলে এই থানাকে জেলার মধ্যে একটি মডেল থানায় রুপদান বরতে সক্ষম হবো। সবশেষে তিনি থানায় কর্মরত সকল পুলিশ অফিসারের কাছ থেকে ইতিবাচক ভুমিকা এবং সর্বাত্নক সহযোগিতা প্রত্যাশা করেছেন।