বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নুরুজ্জামান,বাঘা :
দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদ হারানো বাঘার কামাল হোসেন ও ফারহানা দিল আফরোজ রুমি অবশেষে তাদের পদ ফিরে পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নিয়িয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ প্রত্যাহার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে লক্ষ্যনীয় ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সারাদেশে প্রায় অর্ধ শতাধিক দলীয় নানা পদধারী নেতৃবৃন্দকে তাদের পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছিলো। তবে তাদের আবেদনের প্রেক্ষিত গতকাল(২৫ নভেম্বর)সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদ বঞ্চিত ঐ সব নেতাদের দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেয়া হয়। এতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকার আমলে দলের সিদ্ধান্ত অমান্য করে বাঘা পৌর মেয়র পদে নির্বাচন করেন বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি মো: কামাল হোসেন। অপর দিকে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করেন উপজেলা বিএনপির সদস্য ফারহানা দিল আফরোজ রুমি। এই মর্মে তাদেরকেও দলীয় পদ থেকে বহিস্কার করা হয়। তবে শেষ পর্যন্ত তারা দলীয় পদ ফিরো পেয়ে দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
তাঁরা এই প্রতিবেদককে জানান, শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের চারঘাট-বাঘায় আবু সাঈদ চাঁদ ভাইকে মনোনয়ন দেয়া হয়েছে। এই নির্বাচনে নিজেদের জীবন বাজী রেখে হলেও সর্বস্তরের মানুষের কাধে কাধ মিলে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ কাজ করে যাবো।
নুরুজ্জামান /শামি