সর্বশেষ সংবাদ :

অবিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার :

অবিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে সচেতন রাজশাহীর বাসীর ব্যানারে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহী কোর্ট শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় সচেতন রাজশাহী বাসীর পক্ষে এম. এ. সোবুর বলেন, রাজশাহী মহানগরীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে, ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, লো ব্যাটারীর কারনে মিটার লক হয়ে যায়, ভুল বা পুরোন টোকেন লোড করলে মিটার লক হয়ে যায়, বেশী ভোল্টেজের কারনে মিটার ট্রিপ করে, চার্জের পর সংযোগ পেতে জটিলতা,কোন কোন ক্ষেত্রে বিল বেশী আসে, উচ্চ রিচার্জের খরচ, রিচার্জের জটিলতা, আমাদের দেশের সাধারন মানুষ ১৯৯৬ সাল হতে মোবাইল ফোন ব্যবহার করেন কিন্তু দেখা যায় এখনো মোবাইল রিচার্জ করতে পারেন না। সেখানে এই প্রিপেইড মিটার কতো সমস্যা সৃস্টি করবে তা অনুমান করা খুব একটা কষ্ট কি?, নিজেদের দূর্নীতি কমাতে না পেরে তা জনগনের উপর চাপিয়ে দিচ্ছে এটা সেই আওয়ামী চরিত্রের বহিঃপ্রকাশ।

আরো বলেন, আগামী ৭দিনের মধ্যে সংযোগ প্রদান বন্ধ করতে হবে, বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব সমন্বয় করতে হবে, ডিমান্ড চার্জ বাতিল করতে হবে, নতুন সংযোগের ক্ষেত্রে জটিলতা কমাতে হবে, সার্ভিস কোয়ালিটি বাড়াতে হবে,বিভিন্ন ধরনের চার্জ কমাতে হবে।অন্যথায় বৃহত্ত্বর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তব্য রাখেন রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারন সম্পাদক হাফেজ মো: খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শাহীন হোসেন, সমাজ সেবক এবি সিদ্দিক ও ২ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ হোসাইন প্রমুখ ।

সৌরভ/শামি


প্রকাশিত: November 4, 2025 | সময়: 3:45 pm | Daily Sunshine

আরও খবর