বাঘায় বিএনপি নেতাদের পূজামন্ডপ পরিদর্শন

নুরুজ্জামান,বাঘা :

সারা দেশের ন্যায় রাজশাহীর বাঘায় দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে অত্র উপজেলায় বর্নিল রঙে সাজানো হয়েছে ৪৬ টি পুজামন্ডপ। যা পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন-সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

সরেজমিন লক্ষ্য করা গেছে, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঘা কেন্দ্রীয় নারায়নপুর দূর্গা মন্দির ও উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার ও বাঘা থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান সহ রাজশাহীর চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক এবং জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জল ।

পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে রাজনৈতিক নেতারা বলেন, সারাদেশে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গা উৎসব। পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে যাচ্ছে । কোথাও কোন অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং ঘটবেনা বলে আমরা বিশ্বাস করি । এ জন্য আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি ।

রাজনৈতিক নেতারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ আ’লীগ বিদায় হলেও এখন পর্যন্ত গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে । বাংলার শান্তি প্রিয় মানুষের এখন একটিই চাওয়া, সুষ্ট নির্বাচন । তবে কিছু মানুষ দেশের অভ্যন্তরে সন্ত্রাস-নৈরাজ্যে সৃষ্টি করার চেষ্টা করছে । আমরা সেটি হতে দেব না । বিগত দিনে যারা ক্ষমতায় ছিলো তারা দুর্ণীতিতে দেশটিকে কোথায় নিয়ে গেছে সেটি আপনাদের জানা ।

তাঁরা আরো বলেন, আমাদের অহংকার ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এই দেশটি আগামীতে সোনার দেশে হিসাবে পরিনত হবে। সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবে না। এ দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের ভাই। তাদের সন্তানদের চাকরির কোটা দেয়া হবে। আমরা মনে করি, শহীদ জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্ধন। ইচ্ছা করলেই তাঁর নাম মুছে ফেলা যাবে না। আপনারা পাশে থাকলে তারণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীতে এই দেশ পরিচালিত হবে।

এ সময় দলীয় তিন নেতার সাথে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ও দুই পৌর বিএনপি-সহ সাত ইউনিয়ন বিএনপির দলীয় নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

সানশাইন /শামি

 


প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫ | সময়: ৮:২২ অপরাহ্ণ | Daily Sunshine