নগরীতে পৈত্রিক জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রামে পূর্ব ভোগ দখলিয় এবং খাজনা খারিজকৃত জমি দখলের চেষ্টায় হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি পরিবারের সদস্যগণ। বুধবার সন্ধ্যায় ভদ্রা এলাকায় এক অভিযাত কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
লিখিত বক্তব্যে ছোট বনগ্রাম পূর্ব’র মো: রফিকের ছেলে মো: জয় শেখ বলেন, আমার বাবা মো: রফিক এবং আমার চাচা ও ফুফুরা খাজনা খারিজকৃত সাত কাঠা জমি দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখল আসছেন। কিন্তু সম্প্রতি মো: আফসার আলী নামের এক ব্যক্তি জাল দলিল তৈরি করে আমাদের এই জমি নিজের নামে দাবি করছে। যার প্রেক্ষিতে চলতি বছরের ৯ সেপ্টেম্বর আফসার আলীর ছেলে-মেয়ে, নাতি-নাতনি ও সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে এ আমাদের ওপর ভয়াবহ হামলা চালায়। সেদিন আফসার আলীর সহযোগীরা ধারালো ছুরি দিয়ে আমার বাবা রফিককে আঘাৎ করে। এতে তার ডান হাতের কবজিতে গভীর ক্ষত হয়। এতে অপারেশনের মাধ্যমে ২৪টি সেলাই দিতে হয়। আমার মা-কেও আঘাত করে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি থেঁতলে দেয়। বাবাকে বাঁচাতে গেলে আমাকে রেজাউল ও জিয়াউর রহমান লোহার পাইপ দিয়ে মারধর করে।
এছাড়া আমার দুই চাচি জিনা বেগম ও জোসনা বেগমকে আফসারের মেয়ে আনজু নাতি রাকিন দেশি ধারালো চাকু দিয়ে আঘাত করে। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো হামলাকারীরা উল্টো মিথ্যা সংবাদ সম্মেলন করেছে আমাদের পরিবারকে জড়িয়ে এবং ভুয়া তথ্য প্রচার করছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এই বিষয় আমরা চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে। আমরা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন মোঃ তৌকিক হোসেন, মোসাঃ জিন্না বেগম, মোসাঃ জোসনা বেগম ও রাখি বেগনসহ ভুক্তভোগি সদস্যবৃন্দ।


প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫ | সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর