সর্বশেষ সংবাদ :

পবা-মোহনপুরের মানুষের উন্নয়নে কাজ করতে চাই- রায়হান

স্টাফ রির্পোটার:
“আগামী নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মানুষ ধানের শীর্ষে ভোট দিবে। জনগণের ভোটে এদেশে সরকার গঠন করবে বিএনপি। বিএনপির উন্নয়ন দেশের সর্বস্তরে ছড়িয়ে যাবে। আসন্ন নির্বাচনে দল আমাকে যোগ্য মনে করলে আমি পবা-মোহনপুরের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই।”

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার পবা থানা মোড়ে পবা উপজেলা,কাটাখালি ও নওহাটা পৌরসভা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজমায়েত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এগুলো কথা বলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান।

 

তিনি বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে। আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না। তারা চায় সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, যা বাংলাদেশের মানুষ বোঝে না।’

 

অনুষ্ঠানে রায়হান বলেন, ‘আমরা চাই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হোক, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করুক। তারা (অভিযুক্ত রাজনৈতিক দলগুলো) ক্ষমতায় যেতে পারবে না– সেজন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তবে স্বাধীনতার পরে আওয়ামী লীগ একনায়কতন্ত্র গঠন করেছে। মুক্তিযোদ্ধারা থেকে গেছে অন্ধকারে, তাদের সামনে আসতে দেওয়া হয়নি।’

দেশে নির্বাচনের বানচালের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, “কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য, বিএনপি যেন ক্ষমতায় না আসে তার জন্য, তারেক রহমান যেন ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন তার জন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই।”

পবা উপজেলা বিএনপির সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে ও নওহাটা পৌর কৃষকদলের সাবেক আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান হেনা, বড়গাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, পবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক শাহাদাত হোসেন হাবিব, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন প্রমখ।

সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দমুখর পরিবেশে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়।

সবুজ/শামি


প্রকাশিত: September 4, 2025 | সময়: 7:53 pm | Daily Sunshine