সর্বশেষ সংবাদ :

চাঁদাবাজি ও মাছ লুটের অভিযোগে বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহােট ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও মৎস্য ঘেরের মাছ লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোঃ ওবায়েদ মোড়ল। বুধবার (১৩ আগষ্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ওবায়েদ মোড়ল । তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃতঃ আবু তালেব মোড়লের ছেলে।

 

 

 

তিনি চিতলমারি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের লড়ারকুল বিলে ৫ একর জমিতে দীর্ঘদিন ধরে মৎস্যঘের করে আসছেন।

সংবাদ সম্মেলনে মোঃ ওবায়েদ মোড়ল বলেন, রশিদ মাঝি, আজিজুর মল্লিক (নেদু), আলফাজ মাঝি,জুয়েল মাঝি, আতাহার মল্লিক (কুটি মল্লিক), করিম মল্লিক, এনামুল মল্লিক, আলংগীর মল্লিক, হাবিবার শেখ, জাহিদ শেখ, সর্বসাং-লড়ারকুল, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, রবিউল (ভ্যান চালক), সাং বাখরগঞ্জ বাজার, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, মনি শেখ, সাং-উত্তল মাধবকাঠি, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, অজ্ঞাত ৪/৫ জন এরা এলাকার দুর্দান্ত দাঙ্গাবাজ, হাঙ্গামাকারী, কলহ প্রিয় দস্যু প্রকৃতির লোক । প্রতিপক্ষগন ও ২ নং আসামীর মদদে এলাকায় বিভিন্ন ধরনের মৎস্য ঘের, লুটপাট সহ চাঁদাবাজি করে আসছে।  ভয়ে সবাই মুখ খুলতে ভয় পায়। এলাকায় তার পক্ষে বিভিন্ন ধরনের পেশার লোক মাদক দ্রব্য, ভূমি দখল, চাঁদাবাজি, লুটপাট, ঘের দখল মারপিট সহ ভয়ভীতি দেখায়। তাদের ভয়ে এলাকার কোন লোক কথা বলতে ভয় পায়।

 

রশিদ মাঝি ও আজিজুর মল্লিকের হুকুমে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক আমার কাছে চাঁদা দাবী করেন। কিন্তু আমি উক্ত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি, মারপিট ভয়ভীতি সহ ধান ও মাছ নিয়ে যাবে বলে আসছেন। গত ৩১জুলাই ২০২৫ তারিখে ভোর রাতে আমার মৎস্য ঘেরে ডুকে বেড় জাল ফেলে রুই, কাতলা, মৃগেল, পাংগাস ও গলদা, বাগদা চিংড়ী নিয়ে পালিয়া যান। লুটপাটের সময় আমি মৎস্য ঘেরে উপস্থিত ছিলাম না।

 

আমার মৎস্য ঘের হতে অনুমান ২,৫০,০০০/- (দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকার মৎস্য লুটপাট করে নিয়ে যায়। রাতের আধারে তার ঘেরে লুটপাট করে সকাল বেলায় পার্শ্বের মৎস্য ঘেরের একজন লোক আমাকে ফোন করে জানায়।

 

আমি যাতে আমার মৎস্য ঘেরে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করতে পারি এবং মৎস্য ঘের হইতে লুটপাট করা ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ফেরত পাইতে পারি, জীবনের নিরাপত্তা পেতে পারি এবং এই বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে জেলা বিএনপি’র নেতৃবৃন্দকেও তাদের দলীয় পদক্ষেপ নিতে আহবান জানিয়েছেন।

 


প্রকাশিত: August 13, 2025 | সময়: 11:53 pm | Daily Sunshine