, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় চুরি হওয়া মোমাইল-সহ একজন চোরকে আটক করেছে পুলিশ।একই সাথে একটি অপহরণ মামলার প্রধান আসামীকেও আটক করেছেন তাঁরা । মঙ্গলবার (১১ অক্টবর) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাঘা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের নিয়মিত অভিযান দল চুরি মামলার অভিযুক্ত মো: সিরাত আহম্মদ(২৬)কে মামলার ঘটনায় চুরি যাওয়া মোবাইল সেট ও নগদ টাকা সহ আড়ানী এলাকা থেকে আটক করেন।
অপর দিকে নারী ও শিশু অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মো: ইউসুফ আলী(২২)কে পাবনা জেলা থেকে গ্রেফতার করে থানায় আনা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্য(ওসি)আ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, পুলিশের নিয়মিত অভিযান দল মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী দ্বয়কে আটক করে থানায় নিয়ে আসেন। এরপর সকালে বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।
নুরুজ্জামান /শামি