সর্বশেষ সংবাদ :

সানশাইনে খবর প্রকাশের পর মেধাবী শিক্ষার্থী প্রিয়ন্তীর পাশে দাঁড়ালেন ইউএনও 

ইমাম হোসেন, ডিজিটাল :

রাজশাহীর পুঠিয়ায় দৈনিক সানশাইন ও সানশাইন ডিজিটালে সংবাদ প্রকাশের পর মেধাবী শিক্ষার্থী প্রিয়ন্তীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর।

 

সোমবার (৪ আগষ্ট) বিকেলে ইউএনও নুর হুসেন নির্ঝর তিনি মেধাবী শিক্ষার্থী প্রিয়ন্তীর জন্য বইপত্র ও ব্যাগ কিনে নিয়ে গিয়ে তাকে উপহার দিয়ে আসেন এবং পড়াশোনার বিষয়ে প্রয়োজনীয় উপদেশ দিয়ে আসেন। এ সময় তিনি প্রিয়ন্তীর পাশে উপজেলা প্রশাসন থাকবেও বলে জানান।

উল্লেখ্য যে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। প্রিয়ন্তীর পিতা দিলীপ তিনি পুঠিয়া উপজেলার সুরেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্য প্রহরী হিসেবে চাকরি করেন। এছাড়াও দিলীপের কোন জায়গা জমি না থাকায়, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ওই প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের হাউজের উপর টিন দিয়ে খুপরি ঘর বানিয়ে সেখানে তারা বসবাস করেন।

 

সেখানে থেকে পড়াশোনা করে প্রিয়ন্তী গোল্ডেন জিপিএ ৫ পরবর্তীতে ওই খবরটি দৈনিক সানশাইন পত্রিকা ও সানশাইয়ের ডিজিটাল এ প্রকাশ হয়। ওই ঘটনা মুহূর্তের মধ্যে নজরে আসে উপজেলা প্রশাসনের।

এসময় প্রিয়ন্তীর মা পপি ও পিতা দীলিপ জানান, আমরা খুব কষ্ট আমাদের ছেলে ও মেয়েকে পড়াশোনা করাচ্ছি। তাদের থাকার কোনো জায়গা জমিও নাই। বৃষ্টি হলে বাসায় পানি পড়ে। প্রিয়ন্তী বলেন, আমি আজ খুব খুশী। আমি ভাবতে পারিনি যে, ইউএনও স্যার আমার এই ভাঙ্গা বাসায় আসবে। আর ইউএনও স্যারকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

ইমাম / শামি


প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫ | সময়: ৩:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine