সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে জমজ ২ ভাইকে শিক্ষা সহায়তার চেক প্রদান

লিয়াকত আলী বাবলু :

মহাদেবপুরে মেধাবী জমজ ২ ভাইকে শিক্ষা সহায়তার জন্য উপজেলা সমাজ সেবা কমিটির তহবিল থেকে ২২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে ।

৪ জুলাই সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান ওই মেধাবী শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন ।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো: রেজোয়ানুল হক , মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী বাবলু, মুক্তিযোদ্ধা আ: মান্নান মানু প্রমুখ উপস্থিত ছিলেন ।

উপজেলার উত্তর গ্রামের মজিবর রহমানের জমজ ২ পুত্র মেধাবী শিক্ষার্থী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে এবং হোসেন একই বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে । উল্লেখ্য যে হাসান এবং হোসেন হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাদের লেখাপড়ার ব্যবহার বহন করবার মতো সামর্থ্য না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান তাদেরকে এই শিক্ষা সহায়তা প্রদান করেন

সানশাইন /শামি

 


প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫ | সময়: ৩:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর