সর্বশেষ সংবাদ :

দূর্গাপুরে এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে শিক্ষার্থীদের মধ্য পুরস্কার বিতরণ

জুবায়ের তুহিন, ডিজিটাল:

রাজশাহী দূর্গাপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭শে জুলাই রবিবার রাজশাহী দূর্গাপুরে উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দুর্গাপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,প্রফেসর মোহাঃআছাদুজ্জামান,পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহী।

সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মইিদুল ইসলাম
বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ আব্দুল ওয়াহাব জেলা শিক্ষা অফিসার রাজশাহী। আরো উপস্থিতি ছিলেন মোঃ আলমাছ উদ্দিন সহকারী পরিচালক( কলেজ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহী।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দূর্গাপুর মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুর রব,দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাহেদ আলী,বহরমপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মোতাকাব্বির ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও সাংবাদিক সরকারি কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সানশাইন /শামি


প্রকাশিত: July 27, 2025 | সময়: 4:08 pm | Daily Sunshine

আরও খবর