সর্বশেষ সংবাদ :

মোহনপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

মোহনপুর প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুরে জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা জামায়াতের আমির জিএএম আব্দুল আওয়াল বক্তব্যে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ভুলে গেলে চলবেনা। যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম সেভাবেই আমাদের সব দিলের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, মৎস্য সিনিয়র অফিসার বেনজির আহমেদ, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল জিএএম আব্দুল আওয়ালসহ গত বছর জুলাই মাসে মোহনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে সকলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য দোয়া করেন।

সানশাইন /রাসেল/শামি


প্রকাশিত: July 16, 2025 | সময়: 9:30 pm | Daily Sunshine