, , ।
রানা হামিদ, বদলগাছী :
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা। স্বাগত বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. তাসকিয়া পারভীন ।
আরও বক্তব্য রাখেন, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান (কেটু), সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, এনসিপি জেলা কমিটির সদস্য মো. শাহরিয়ার জামান (সম্পদ)।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক আহমেদ প্রমূখ।
সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে বিশেষ অবদানের জন্য উপজেলায় ০৬ (ছয়) টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠকর্মী ও নির্বাচিত প্রতিষ্ঠান’কে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রানা হামিদ/শামি