পাবনা জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি :

পাবনা জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অনুষ্ঠিত হয়।

 

পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে তাবাসুমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পাবনার পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পাবনা পৌর সভার প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এনএসঅই এর উপ-পরিচালক তৌফিক উল ইসলাম, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন, পাবনার সরকারী কৌশুলি অ্যাডভোকেট গোলাম সারওয়ার খান জুয়েল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক ও পাবনা সংবাদপত্র মালিক গ্রুপ সভাপতি সোহেল রানা বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক বরকত উল্লাহ ফাহাদসহ জেলার বিভিন্ন দফতরের প্রধানগন ইউএনও, গোয়েন্দা সংস্থা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।


প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine