সর্বশেষ সংবাদ :

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক: অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেরা দারুণ শুরু করলেও হতাশ করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে ১১-০ গোলে।
চীনের ডাজু প্রথম তিন কোয়ার্টারে বাংলাদেশ হজম করে ৪ গোল। শেষ কোয়ার্টারে ক্লান্তি যেন একেবারে জেঁকে বসে। ১৫ মিনিটের মধ্যে তাই হজম করতে হয় ৭ গোল। আজ দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে মেয়েরা। আর ছেলেরা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচে হংকংকে গতকাল ৩-০ গোলে হারায় তারা।


প্রকাশিত: July 5, 2025 | সময়: 2:52 am | সুমন শেখ