, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী ও আশেপাশের জেলা ও উপজেলাগুলোতে জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে পৌর শাখা জামায়াতের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে, আগে এসবের মূলৎপাটন করতে হবে। তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ হবে না।
তিনি আরো বলেন, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু গোষ্ঠী রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর- লুটপাটে ব্যতিব্যস্ত ও সরকারি জমি ও জলাশয় ভোগ দখলে মরিয়া হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের তিনি এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমজাদ হোসেন, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন জামায়াত নেতা নুর আলম, সেলিম রেজা খান, শিবির নেতা মোস্তাফিজুর রহমান ইমন, ইসহাক আলী প্রমূখ।
গোদাগাড়ী: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে (৩০ আগস্ট) গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ডক্টর কেরামত আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পশ্চিম জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি মো সিফাতুল আলম। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও গোদাগাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর মুহম্মদ ওবায়দুল্লাহ, সাবেক জেলা সভাপতি বৃন্দ ও গোদাগাড়ী উপজেলা আমাী নুমায়ুন -পৌসভার আমীর আনারুল ইসলাম ও সেক্রেটারিবৃন্দ। জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইলিয়াস উদ্দিন এর সঞ্চালনায় সুধী সমাবেশ এর সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা মো রমযান আলী। এছাড়াও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের দায়ীত্বশীল, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাণীনগর উপজেলা শাখার আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারি সামিনুর ইসলাম শামীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য অ্যাড. আ স ম আবু সায়েম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামীকে এগিয়ে নিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বর্তমান সার্বিক পরিস্থিতিকে অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন সহ উপজেলার ৮টি ইউনিয়ন জামায়াতের সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বৃন্দ। সমাবেশ শেষে ছাত্র আন্দোলনে শহীদ সহ দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পোরশা: নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটননগর ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল, কর্মী, সদস্য পূণর্মিলনী ও শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোমনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুহাম্মাদ হুজ্জাতুল্লাহ শেখ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মামুনুর রশিদ শাহ্ ও সাবেক সভাপতি আলহাজ্ব তৈয়ব শাহ্ চৌধুরী। এসময় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য হযরত মাওলানা মুহাম্মাদ উমর আলী সরদার, সদস্য হযরত মাওলানা মুহাম্মাদ মোখলেছুর রহমান, গাংগুরীয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক মাষ্টার, তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি জননেতা ডা. আব্দুল মোত্তালেব শাহ, তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি ফরহাদ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।