, , ।
স্টাফ রিপোর্টার: আইবিডব্লিউএফ বোয়ালিয়া মডেল থানা, রাজশাহী মহানগরীর উদ্দ্যোগে মসজিদ মিশন একাডেমি, বড়কুঠি, সাহেব বাজার, রাজশাহীতে ঈদ পুনর্মিলনী ও সাধারন সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাত সাড়ে ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সম্মানিত উপদেষ্টা ইমাজ উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরী শাখার সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সেক্রেটারি মোঃ আঃ হান্নান ও সহ সভাপতি এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মোঃ খায়রুল বাসার সহ আইবিডব্লিউএফ বোয়ালিয়া মডেল থানার সহ সভাপতিগন, সেক্রেটারি, সহ সেক্রেটারি সহ আইবিডব্লিউএফ এর বিভিন্ন পর্যায়ের সদস্যগন উপস্হিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ বোয়ালিয়া মডেল থানার সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম।