বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: ভূমিসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের বৈরাগী মোড়ে বিসমিল্লাহ অনলাইন পয়েন্ট এবং আরিফ কম্পিউটার নামে ২টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রের মিজানুর রহমান, আয়েশা সিদ্দিকা তাওহীদা প্রমুখ।
জেলার ৫টি উপজেলায় মোট প্রায় ২০টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হবে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় ২টি ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক। এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র গুলোতে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবায় সহায়তা, ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা) ও জমির নকশা সহ ভূমিসেবার যাবতীয় সুবিধা পাওয়া যাবে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। ভূমিসেবা প্রত্যাশী যে কেউ এই কেন্দ্রগুলো থেকে সেবা গ্রহণ করতে পারবে।
একই লক্ষ্য সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বগেটে পাইলট প্রকল্পের আওতায় মনোয়ার কম্পিউটার এন্ড অনলাইন সার্ভিসে এ ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও সাবেক উপজেলা আমির নুরুজ্জামান সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান জানান, নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবায় সহায়তা করতে এসব কেন্দ্র করা হয়েছে। এতে নাগরিকরা ভূমিসেবা গ্রহণে হয়রানি কমে যাবে বলে মনে করেন তিনি।